আর্জেন্টিনা ম্যাচের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
বিশ্বকাপে রূপকথা লিখে শেষ বত্রিশে ওঠা কেপ ভার্দে শিবিরে বড় ধাক্কা। আর্জেন্টিনার বিপক্ষে নকআউট ম্যাচের আগে দলটির অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ব্রাজিলের ক্রীড়া সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তে (জিই) জানিয়েছে, এক ব্রাজিলীয় নারীর অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করছে নিউজিল্যান্ড পুলিশ। প্রতিবেদন অনুযায়ী, গত মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট চলাকালে ঘটনাটি ঘটে। অভিযোগকারী ওই নারী স্থানীয় ফুটবল ফেডারেশনের হয়ে কেপ ভার্দে দলের দোভাষী ও সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন। তার অভিযোগ, চিলির বিপক্ষে ম্যাচ শেষে বৈঠকের কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। পরে রায়ান মেন্দেস তার হো...