বাল্কহেডের ধাক্কায় সেতু নদীতে, দুর্ভোগ হাজারো মানুষের
বরিশালের বানারীপাড়ায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় লোহার সেতু ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন পাঁচটি ইউনিয়নের হাজার হাজার মানুষ। গত শনিবার দুপুর আড়াইটার দিকে ইলুহার ইউনিয়নের জনতাহাট সংলগ্ন কচা নদীর ওপর থাকা সেতুটি ভেঙে যায়। গতকাল রোববার বিকেলে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রগুলো জানায়, ইলুহার ইউনিয়ন পরিষদ, জনতাহাট, ও মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় কয়েক দশক আগে ওই সেতুটি নির্মাণ করা হয়। এটি দিয়ে ইলুহার ও উদয়কাঠীসহ পাঁচটি ইউনিয়নের লোকজন পাশের পিরোজপুরের স্বরূপকাঠী সদরে যাতায়াত করেন। গত শনিবার দুপুর আড়াইটার দিকে এমভি রাইয়ান নামের বালুব...