ইউটিউব ভিডিও দেখায় কমবে না ডেটা
ইউটিউবে ভিডিও দেখার মধ্যেই দ্রুত ফুরিয়ে যায় মোবাইল ডেটা। কিছু ফিচার ও কয়েকটি সহজ সেটিংস পরিবর্তন করে এমন অভিজ্ঞতা বদলে নেওয়া যায়। বিশ্বকাপ ফুটবল, ভ্রমণ, ডকুমেন্ট থেকে শুরু করে রান্নার রেসিপি, খবর, গান, সিনেমা, শর্টস বা পডকাস্ট– এসব কনটেন্ট দেখতেই দিনের বড় একটা সময় ইউটিউবে ডুবে থাকেন অনেকে। কিন্তু ভিডিও দেখার কারণে মোবাইল ডেটা দ্রুত নিঃশেষ হয়ে যায়, বিশেষ করে লিমিটেড ডেটার প্রিপেইড প্ল্যান অনেকের কাছেই বড় সমস্যা। শিক্ষার্থীরা অনলাইন ক্লাস চলার সময় এ সমস্যায় বেশি ভোগেন। কিন্তু কিছু কৌশল মেনে চললে অনেকক্ষণ ভিডিও দেখতে পারবেন। এতে খুব বেশি ডেটার প্রয়োজন হয় না। ইউটিউবের নিজস্ব ডে...