দিন দিন বড় হচ্ছে গর্ত ঝুঁকি নিয়ে সেতু পার
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী খালের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কে সৃষ্ট গর্ত দিন দিন বড় হচ্ছে। এতে ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার করতে হচ্ছে দুটি ইউনিয়নের বাসিন্দাদের। সড়কটি বেহাল হয়ে যাওয়ায় তাদের দুর্ভোগ বেড়েই চলেছে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, ২০১৮-১৯ সালে গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের জন্য গোছখালী বাজারের কাছে গুলিশাখালী খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়। ২০২২-২৩ সালে নির্মিত হয় সেতুর দুই তীরের সংযোগ সড়ক। এর তিন বছরের মাথায় চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে পশ্চিমপাশের সংযোগ সড়কের মাঝ-বরাবর দেবে যায়। এতে বিশাল গর্তের সৃষ্টি হয়। সেই গর্তট...