বিপত্তিতে রিফর্ম ইউকের নাইজেল ফারাজ
যুক্তরাজ্যের ডানপন্থি দল রিফর্ম ইউকের নাইজেল ফারাজের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে। অর্থ জালিয়াতিতে দোষী সাব্যস্ত এক ব্যক্তির কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টে এক এমপি নতুন ওঠা অভিযোগ তদন্ত করে দেখার অনুরোধ জানিয়েছেন স্ট্যান্ডার্ডস কমিশনের কাছে। অভিবাসনবিরোধী রিফর্ম পার্টি এ মুহূর্তে জরিপে এগিয়ে রয়েছে যুক্তরাজ্যে। ফারাজের বিরুদ্ধে আগে থেকেই পার্লামেন্টের এক কমিটির তদন্ত চলছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ৫০ লাখ পাউন্ড অনুদান নিয়েছেন থাইল্যান্ডভিত্তিক ক্রিপ্টোকারেন্সি শতকোটিপতি ক্রিস্টোফার হারবোনের কাছ থেকে। সানডে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই অনুদান ছাড়াও ফারাজ...