অপহরণের পর নির্যাতনে মৃত্যু, ৩ দিন পর মামলা
চট্টগ্রামের সাতকানিয়ায় সরকারি বনায়নের জায়গা দখল নিয়ে বিরোধের জেরে অপহরণ ও নির্যাতনের শিকার নুরুল ইসলাম প্রকাশ নুরু (৩৬) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় তিন দিন পর হত্যা মামলা হয়েছে। গত বুধবার রাতে নিহতের ছোট ভাই মো. শাহ আলম বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে আরও সাত-আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারনামীয় আসামিরা হলেন– আকবর হোসেন বাঁচা, মো. হারুন, মো. ফোরকান এবং নিহতের সহোদর মো. ওসমান। মামলা হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এজাহার সূত্রে জানা যায়, সরকারি বনায়নের জায়গা দখল নিয়ে দীর্ঘদিন ধরে আসামিদের সঙ্গে নুরুল ইসলামের বিরোধ চলছিল।...