প্যারাগুয়ের ভাষাতেই জবাব এমবাপ্পের
আমেরিকার ২৫০তম জন্মদিনে ফিলাডেলফিয়ার মাঠজুড়ে যখন টমাস জেফারসনদের সেই ঐতিহাসিক ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ উন্মোচিত হচ্ছে, গ্যালারিতে ১৭৭৬ সালের কায়দায় পরচুলা পরে বসে আছেন মার্কিনিরা। তখনই কিনা ১০০ ডিগ্রি ছোঁয়া কড়া রোদে দিদিয়ের দেশমের ফরাসি দল প্যারাগুয়ের লাতিন ডিফেন্সের কাছে ‘পরাধীনতার দলিলে’ সই করতে চলেছে! বিশ্রী সব ট্যাকল, ধাক্কাধাক্কি, ফাউল। গোল হচ্ছে না কোনোভাবেই, একে একে মেজাজ হারাচ্ছেন ফরাসি ফুটবলাররা, ডাগআউটের সামনে প্রচণ্ড বিরক্ত তাদের কোচ। তেমনই শিকল বাঁধা মুহূর্তে ‘প্যারাগুয়ের ভাষাতেই’ যেন জবাব দিলেন এমবাপ্পে। ফাউল থেকে পেনাল্টি পেয়েই গোল করলেন ত...