লাম্পি রোগে টিকা নেই সরকারি হাসপাতালে, ৩২ গরুর মৃত্যু
লাখ টাকা দামের গরুটি বিক্রি করে ঋণ শোধের পাশাপাশি একটি ভ্যান কেনার পরিকল্পনা ছিল দিনমজুর টিটু আলীর। লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগে আক্রান্ত হয়ে গরুটি মারা যাওয়ায় সেই স্বপ্ন এখন মাটিচাপা পড়েছে। নিজের হাতে দাফন করার সময় চোখের জল লুকাতে পারেননি। সময়মতো সরকারি টিকা পেলে হয়তো এমন পরিণতি হতো না–আক্ষেপ করে বলছিলেন নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাশোষা গ্রামের এই কৃষক। টিটু আলীর মতো একই দুর্ভোগে পড়েছেন উপজেলার শত শত ক্ষুদ্র খামারি ও কৃষক। কোথাও গরু মারা যাচ্ছে, কোথাও আক্রান্ত পশুকে বাঁচাতে শেষ সম্বল বিক্রি করেও চিকিৎসা করাতে হচ্ছে। অথচ সরকারি হাসপাতালে প্রয়োজনীয় টিকা না থাকায় অসহায়...