সংসদে মোবাইল ফোন ব্যবহারে সতর্ক করলেন স্পিকার
সংসদের বৈঠকে মোবাইল ফোন ব্যবহার করায় সংসদ সদস্যদের (এমপি) সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ মঙ্গলবার জাতীয় সংসদে ‘পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ নিয়ে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনার সময় এ ঘটনা ঘটে। আলোচনার একপর্যায়ে স্পিকার একজন এমপিকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য একেএম মোশারফ হোসেন, সংসদে কেউ কেউ টেলিফোন ব্যবহার করেন একটা আড়াল রেখে। আপনি তো খুল্লাম খুল্লা ইউজ করছেন।’ এরপর স্পিকার তাকে সংসদের বৈঠক চলাকালে ফোন ব্যবহার না করার অনুরোধ জানান। স্পিকার রুলিং দিয়ে বলেন, ‘অন...