শ্বশুরবাড়ি থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
শেরপুর জেলা ছাত্রদলের সাবেক প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আলী রেজা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পৌর শহরের ঢাকলহাটি এলাকায় শ্বশুরবাড়ির ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত আলী রেজা সদর উপজেলার বাগরাকশা এলাকার শহিদুল ইসলাম কালুর ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুর লুৎফর রহমানের ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা...