রাজধানীতে হালকা বৃষ্টিপাতেই অনেক ভোগান্তি
রাজধানীতে একটু ভারী বৃষ্টিপাত হলেই তা অসহনীয় ওঠে নগরবাসীর জন্য। মঙ্গলবারও এর ব্যতিক্রম ঘটেনি। ১২ ঘণ্টায় মাত্র ৪৬ মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাতেই নাস্তানাবুদ অফিসগামী যাত্রীরা। মঙ্গলবার সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দিনের প্রথম ভাগেই শুরু হয় বর্ষণ। কিছু সময় বিরতি দিয়ে দুপুর পেরোনোর সঙ্গে সঙ্গেই আকাশ যেন অন্ধকার হয়ে আসে। আবার কিছু সময়ের জন্য শুরু হয় ভারী বর্ষণ। তারপর টানা ঝিরঝিরে বৃষ্টি। অফিস থেকে বেরিয়েই ঘরমুখী মানুষকে পড়তে হয় বিপাকে। রাস্তাঘাট কাদাপানিতে সয়লাব হয়ে যায়। রাজধানীর অনেক এলাকায় পানি জমে যায়। প্রধান সড়কে তৈরি হয় যানজট। আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন...