স্বচ্ছ বোতলে ভিটামিন ‘এ’ নষ্টের শঙ্কা, অস্বচ্ছ প্যাকেজিংয়ের আহ্বান
ভোজ্যতেলের পুষ্টিগুণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাজারজাতকরণের সব পর্যায়ে অস্বচ্ছ ও ফুড-গ্রেড প্যাকেজিং ব্যবহারের আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, স্বচ্ছ প্যাকেজিংয়ে আলো প্রবেশের কারণে সমৃদ্ধকৃত ভোজ্যতেলের ভিটামিন ‘এ’ ক্ষয় হওয়ার আশঙ্কা থাকে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত অস্বচ্ছ প্যাকেজিং চালু করা প্রয়োজন। মঙ্গলবার রাজধানীর হোটেল হলিডে ইনের কনফারেন্স রুমে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও মানসম্মত ভোজ্যতেল: বিশেষজ্ঞ সংলাপ’ শীর্ষক আলোচনায় এসব বিষয় উঠে আসে। লার্জ স্কেল ফুড ফর্টিফিকেশন–বাংলাদেশ কান্ট...