কয়লা কুড়িয়ে জীবন চলে পাঁচ হাজার প্রান্তিক বাসিন্দার
সুনামগঞ্জের হাওর অধ্যুষিত অন্যতম উপজেলা তাহিরপুর। ধান উৎপাদনের জন্য প্রসিদ্ধ এই উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশের আজও স্থায়ী কর্মসংস্থান হয়নি। ফলে পাহাড়ি ঢলের পানিতে আর স্থলবন্দরের রাস্তায় পড়ে থাকা কয়লা কুড়িয়ে চলছে তাদের জীবন। বর্তমানে উপজেলার সীমান্ত এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ এই কুড়ানো কয়লা (স্থানীয়ভাবে বাংলা কয়লা নামে পরিচিত) বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। প্রতি বছরের মতো এবারও আগাম বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাননিতে যাদুকাটা, মাহারাম, বৌলাই, রক্তি ও পাটলাই নদীতে প্রবল স্রোত প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনের ভারী বর্ষণে উপজেলার নিম্নাঞ্চলের ৫০টিরও বেশি গ্রাম...