এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা সায়েন্সে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ব্যাচেলর অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং (বিএসসি ইঞ্জিনিয়ারিং) ইন এআই অ্যান্ড ডেটা সায়েন্স প্রোগ্রাম চালু করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড কম্পিউটিং অনুষদের অধীনে নতুন এ প্রোগ্রাম পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যুগোপযোগী ও কর্মমুখী উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ প্রোগ্রাম চালু করা হয়েছে। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সে দ...