বড় ঋণের তথ্য আমানতদারের জানার অধিকার
সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সিটি গ্রুপে দেশি-বিদেশি ৪৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ দাঁড়িয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা; যার মধ্যে খেলাপি ঋণও রয়েছে। কয়েক বছর ধরে ব্যাংকিং খাত নিয়ে প্রায়ই এমন খবর প্রকাশিত হচ্ছে। এদিকে আমানত সুরক্ষা আইন ২০২৬ অনুযায়ী, কোনো ব্যাংক অবসানের মুখে পড়লে বা বন্ধ হলে একজন আমানতকারী সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত সুরক্ষিত আমানত পাবেন। তার আরও বেশি আমানত থাকলে সেই অর্থের দাবি অবসায়কের কাছে করতে হবে। অর্থাৎ ব্যাংক দুর্বল হলে সুরক্ষা সীমার বাইরের টাকার ভবিষ্যৎ নির্ভর করবে সম্পদ উদ্ধার ও অবসায়ন প্রক্রিয়ার ওপর। ধরা যাক, এক অবসরপ্রাপ্ত শিক্ষক সারাজীবনের সঞ্চয়...