সংসার চালাতে শিক্ষকরা দ্বিতীয় চাকরিতে বাধ্য হন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, প্রাথমিক ও মাধ্যমিকের অনেক শিক্ষক সংসার চালাতে ক্লাস শেষে দ্বিতীয় কাজ বা কৃষিকাজে যেতে বাধ্য হন। শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, এবারের বাজেটে শিক্ষাখাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছরের মধ্যে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দিতে না পারলে, তাদের সম্মানী যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু করতে পারবে। বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এনসিপির সংসদ সদস্য (এমপি)...