চাকরি ছাড়লেন ক্রোয়াট কোচ ডালিক
ক্রোয়েশিয়ার ডাগ আউটে দুর্দান্ত সময় কাটিয়েছেন গ্লাটকো ডালিক। দলকে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। কাতার বিশ্বকাপে তার দল তৃতীয় সেরা হয়েছে। তবে ২০২৬ বিশ্বকাপে প্রত্যাশা মতো সাফল্য পায়নি ক্রোয়েশিয়া। সোনালি প্রজন্মের শেষ ও নতুন প্রজন্মের শুরুর বিশ্বকাপে ক্রোয়াটরা শেষ ৩২ থেকে বিদায় নিয়েছে। দলের বিশ্বকাপ ব্যর্থতার পর ডালিক পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। ইতি টেনেছেন জাতীয় দলের ডাগ আউটে ৯ বছরের যাত্রার। ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়ে বলেছে, ‘নয়টি দারুণ বছর কাটানোর পর ডালিক ক্রোয়েশিয়া জাতীয় দলের সঙ্গে তার পথচলা শেষ করার ঘোষণা দিয়েছেন।’ ক্রোয়াট ফুটবলকে অনন্য উ...