কানাডার আলবার্টায় জোড়া টর্নেডোর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি
কানাডার আলবার্টা প্রদেশের মধ্যাঞ্চলে শক্তিশালী ঝড়ের সময় সৃষ্ট দুটি টর্নেডোতে অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। টর্নেডোর আঘাতে একটি প্রাদেশিক পার্কের ক্যাম্পগ্রাউন্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কানাডার আবহাওয়া সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কানাডা (ইসিসিসি) বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার রাতে পূর্ব আলবার্টার এডগার্টন ও ডিলবেরি লেক প্রভিন্সিয়াল পার্ক এলাকায় পৃথক দুটি টর্নেডো আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডিলবেরি লেক প্রভিন্সিয়াল পার্ক। এডমন্টন শহর থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত পার্কটির ক্যাম্পগ্রাউন্ডে টর্নেডোর আঘাতে অসংখ্য গাছ উপড়ে...