খাল খননে গভীরতা-প্রস্থে গরমিল, বৃক্ষরোপণেও অনিয়ম
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনি খাল পুনর্খনন প্রকল্পে ৫২ লাখ টাকার সরকারি অর্থ ব্যয়ের পরও বাস্তবে শিডিউল অনুযায়ী কাজ না হওয়ার অভিযোগ উঠেছে। খালের অধিকাংশ অংশ নির্ধারিত গভীরতা ও প্রস্থে খনন না করেই কাজ শেষ দেখানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রকল্পের শ্রমিক তালিকায় প্রকৃত দরিদ্র শ্রমিকদের বাদ দিয়ে প্রকল্প সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেনের স্বজন এবং বিত্তবান ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করে সরকারি অর্থ উত্তোলনেরও অভিযোগ রয়েছে। এতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্নের পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে কৃষিজমি জলাবদ্ধ হওয়ার আশঙ্কা করছেন স্থানী...