স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
দামের পতনের পর একদিনের ব্যবধানে আবার ঊর্ধ্বমুখী হলো দেশের স্বর্ণের বাজার। শুক্রবার নতুন করে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বেড়েছে। একই সঙ্গে রুপার দামও কিছুটা সমন্বয় করা হয়েছে। বাজুসের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সমিতি জানিয়েছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) স্বর্ণ ও রুপার দাম বেড়ে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। যদিও বৈশ্বিক বাজারে আজ স্বর্ণের দাম বৃদ্ধির পর তা কিছুটা কমেছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)...