টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি, ক্ষতির মুখে কোটি টাকার আমদানি পণ্য
টানা বর্ষণে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বন্দর এলাকার বিভিন্ন শেডে পানি ঢুকে আমদানিকৃত কোটি কোটি টাকার পণ্য ভিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ। জানা গেছে, বন্দরের ৩ নম্বর গেটসংলগ্ন পাঁচটি শেডে হাঁটুপানি জমে বিভিন্ন ধরনের আমদানিকৃত পণ্য পানিতে তলিয়ে গেছে। এতে আমদানিকারক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত পণ্যের জন্য যথাযথ ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগও তুলেছেন তারা। আমদানিকারকদের প্রতিনিধি রফিকুল ইসলাম রাকিব বলেন, সামান্য বৃষ্টিতেই বেনাপোল বন...