ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার প্রস্তাব পাঠিয়েছি
পটিয়া কলেজের নানা সমস্যা সম্পর্কে অধ্যক্ষ অধ্যাপক শেখ মুজিবুর রহমান বলেন, ‘পটিয়া সরকারি কলেজ দক্ষিণ চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, কিন্তু শিক্ষক ও অবকাঠামো সেই অনুপাতে বাড়েনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী শিক্ষক পদ বৃদ্ধি, শূন্য পদে নিয়োগ, নতুন একাডেমিক ভবন, পরিবহন ব্যবস্থা, হোস্টেলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য আমরা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি, পর্যায়ক্রমে এসব সংকটের সমাধান হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কলেজের অনেক শিক্ষার্থী উপজেলার বাইরে থেকে আসে। পাশের চন...