চলন্ত ট্রাকে মাছ চুরি, ধরা পড়ে যুবককে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার ৩
কিশোরগঞ্জের হোসেনপুরে চলন্ত মাছবাহী ট্রাকে চুরি করতে গিয়ে এক যুবক নিহত ও আরেকজন আহত হওয়ার ঘটনায় প্রায় এক মাস পর ট্রাকের তিন স্টাফকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন লোহার হাতিয়ার এবং মাছবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর মাঝপাড়া গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে আজাদুল ইসলাম (২০), একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. সৌরভ (১৯) এবং ডুবারপাড়া গ্রামের প্রয়াত হরিশচন্দ্র কুমারের ছেলে সরজিৎ কুমার (২৭)। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গত ৯ জুন ভোররাতে একটি মাছবাহী ট্রাক কিশোরগঞ্জে আসার পথে গফরগ...