প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার
নানা জটিলতার পর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল রোববার। এ উপলক্ষে এদিন দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃত্তির ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিন বছর বন্ধ থাকার পর ‎‎অন্তর্বর্তী সরকার ২০২৫ সালে আবার বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা গত ১৪ এপ্রিল শুরু হয়ে ১৮ এপ্রিল শেষ হয়। গত বৃহস্পতিবার বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা থাকলেও তা...