নকশা অনুমোদন নেই, ভবনের ছড়াছড়ি
রাজশাহীর চারঘাট পৌরসভা থেকে গত দেড় বছরে একটি ভবন নির্মাণেরও কোনো নকশা অনুমোদন নেওয়া হয়নি। অথচ একই সময়ে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে শত শত নতুন আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মিত হয়েছে। এ জন্য পৌরসভার অনুমোদন না নেওয়ায় জমা পড়েনি নির্ধারিত ফিও। প্রকাশ্যে এসব স্থাপনা নির্মাণ হলেও কোনো ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ। এতে একদিকে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে পরিকল্পনাহীন নগরায়ণ ভবিষ্যতে বড় সংকটের আশঙ্কা তৈরি করছে। প্রথম শ্রেণির চারঘাট পৌরসভা প্রশাসনিক ও কৌশলগত দিক থেকে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পৌরসভা। দেশের একমাত্র বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা এবং রাজশাহী ক্যাডেট কলেজ এই পৌরসভার আওতাভুক্ত...