ফরাসি মিডিয়া লিখল- ‘বিধ্বস্ত’, ‘স্বপ্নের সমাপ্তি’
সেমিফাইনালের মঞ্চে স্বপ্নভঙ্গের পর ফরাসি সংবাদমাধ্যমে এখন কেবলই হতাশা, হাহাকার আর তীব্র সমালোচনা। ফ্রান্সের প্রথম সারির জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘লেকিপ’ প্রিন্ট সংস্করণে প্রধান শিরোনাম করেছে- ‘বিধ্বস্ত’। দৈনিকটির লেখক ভিনসেন্ট দুলুক তার কলামে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ফ্রান্সের এবারের বিশ্বকাপ অভিযান ‘কৌশলগত দেউলিয়াত্ব ও আবেগের চূড়ান্ত বিপর্যয়ের চেয়েও অনেক বেশি কিছু।’ এবারের ফিফা বিশ্বকাপে স্পেনের কাছে ২-০ গোলে পরাজয় সম্পর্কে তিনি আরও লেখেন, ‘ফরাসিদের এই ম্যাচ নিয়ে কোনো ওজর-আপত্তি করারও মুখ নেই। কারণ মাঠে তাদের খেলা দেখে মনে হয়েছে, খেলোয়াড়রা যেন নামেমাত্রই...