এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে
সংসদ সদস্যরা (এমপি) পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি দেশ থেকে কানে ধরে বিদায় নেবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, আমাদের যদি আশ্রয় প্রশ্রয় না থাকে, তাহলে দুর্নীতি বিদায় না নেওয়ার কারণ নাই। কেউ দায় দেন আমলাদেরকে, কেউ দায় দেন ব্যবসায়ীদেরকে, কেউ দায়ে দেন রাজনীতিবিদদের। আমি বলি দায় আমাদের সবার। বিরোধী দলের এমপিদের আসনে সরকারি দলের সংরক্ষিত আসনের নারী এমপিদের দায়িত্ব দেওয়ার সমালোচনা করেছেন জামায়াতে ইসলামী আমির। শফিকুর রহমান বলেছেন, সংসদে মন্ত্রী ও সংরক্ষিত আসনের এমপিরা ভিন্ন ভিন্ন কথা বলছেন। এ কারণে বিভিন্ন এলাকায় বিভেদ তৈরি হচ্ছ...