টরন্টোর মঞ্চে ঢাকার আবহে ‘দেওয়ান গাজীর কিসসা’
আটলান্টিকের ওপারে কানাডার টরন্টোতে যেন কিছু সময়ের জন্য ফিরে এসেছিল ঢাকার মঞ্চনাটকের আবহ। ফেয়ারভিউ মল লাইব্রেরি থিয়েটারের মঞ্চ যেন হয়ে উঠেছিল রাজধানীর মহিলা সমিতি কিংবা বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচিত অডিটোরিয়াম। আর সেই আবহে প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া উপস্থিতিতে মঞ্চস্থ হলো আলোচিত নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নাটকটি মঞ্চস্থ করে সাংস্কৃতিক সংগঠন প্রাচ্য-প্রতীচ্য। জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখটের নাটক অবলম্বনে নির্মিত এ প্রযোজনার নির্দেশনা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মাহমুদুল ইসলাম সেলিম। প্রবাসে নাট্যচর্চার নানা সীমাবদ্ধতা অতিক্রম করে নাটকটি...