ফেন্সিডিল মামলায় দুই মাদক কারবারির যাবজ্জীবন
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানায় এক হাজার বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লার বাসিন্দা মো. হারুন ও মো. নাসির উদ্দিন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী এসএম কাওসার সাগর জানান, মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে যাবজ্জীব...