বর্ষার সুরে নজরুল স্মরণে শিল্পকলা একাডেমির আয়োজন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষা ভাবনাকে কেন্দ্র করে সাহিত্য, সংগীত ও নৃত্যের সমন্বয়ে ‘বর্ষায় নজরুল’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে নজরুলের বর্ষাভিত্তিক গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়। এ অনুষ্ঠানের মূল আলোচ্য ছিল নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শনের ভেতরে লুকিয়ে থাকা মানবমুক্তি, সাম্য, প্রেম, অসাম্প্রদায়িকতা এবং সৌন্দর্যের চিরন্তন বাণীকে নতুনভাবে আবিষ্কার করা। অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, নজরুলের সৃষ্টিতে বর্ষা ব...