মহাকাব্যিক কামব্যাকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা
কামব্যাকের কোন গল্প নই, মহাকাব্য লিখতে বসেছে আর্জেন্টিনা। নকআউট পর্বের প্রতিটি ম্যাচে কামব্যাক করে জয়ের হাসি হেসেছেন লিওনেল মেসিরা। ফাইনালের লড়াইয়েও শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে আলবিসেলেস্তেরা। শেষ মুহূর্তে জোড়া গোল করে ২-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা নকআউট পর্বের প্রথম ম্যাচে পুঁচকে কেপ ভার্দের বিপক্ষে হারতে বসেছিল। অতিরিক্ত সময়ে যাওয়া ম্যাচে কামব্যাক করে জয়ের গল্প লেখে আকাশি-সাদারা। মিসরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ২-০ গোলে পিছিয়েও শেষ পর্যন্ত টুর্নামেন্ট সেরা জয় পায় আর্জেন্টিনা। এরপর সুইসদের বিপক্ষে লিড ন...