এনভিডিয়ার নেতৃত্বে প্রথম নারী, কোলেট ক্রেস কত সম্পদের মালিক?
বিবাহবর্হিভূত সম্পর্কের জেরে জেনসেন হুয়াং পদত্যাগের পর প্রথম নারী নেতৃত্ব পেল এনভিডিয়া। অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কোলেট ক্রেসকে দায়িত্ব দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। একই সঙ্গে পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন হার্ভি সি জোন্স। পর্ষদের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, কোলেট ক্রেস কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও)। এ দায়িত্বের পাশাপাশি তিনি অন্তর্বর্তী সিইও হিসেবেও কাজ করবেন। জেনসেনের স্থায়ী উত্তরসূরি নিয়োগে প্রতিষ্ঠানের ভেতর ও বাইরে থেকে প্রার্থী বিবেচনা করবে পর্ষদ। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য স্থায়ী উত্তরসূরি হিসেবেও ক্রেসের নাম আলোচনায়...