এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দল
অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলের একটি সংসদীয় দল। শুক্রবার বিকেল তিনটায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার বাড়ি পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে দলটির। সংসদীয় দলের নেতৃত্ব দেবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। দলের অন্য সদস্যরা হলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দৌলতপুর উপজেলার বা...