কাজে ঢিলেমি সচিবদের, সতর্ক করলেন মন্ত্রিপরিষদ সচিব
মন্ত্রিসভার বৈঠকের প্রস্তুতিতে সচিবদের দায়িত্বহীনতা ও পেশাদারিত্বের ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্ধারিত সময়ের মধ্যে সারসংক্ষেপ না পাঠানোয় মন্ত্রীরা প্রস্তাব পর্যালোচনার যথেষ্ট সময় পাচ্ছেন না। এ পরিস্থিতিতে সচিবদের সতর্ক করে বৈঠকের অন্তত দুই দিন আগে সারসংক্ষেপ পাঠানোসহ প্রশাসনিক কাজে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এ নিয়ে সচিবদের সতর্ক করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। গতকাল বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে সচিবদের নিয়ে সভা ডেকে মন্ত্রিসভার কার্যক্রমে শৃঙ্খলা ও গতি ফেরাতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন তিনি। এখন থেকে মন্ত্রিস...