গাছ-পাহাড় কর্তন, বালু-পাথর উত্তোলনে বিপন্ন গজনী
পাহাড়, নদী ছড়া আর শাল, সেগুন, গজারী মহুয়ার বন– এই নিয়ে শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তঘেঁষা এলাকা গারো পাহাড়ের গজনী। গত কয়েক বছরে অসাধু চক্রের রাহুগ্রাসে বিপন্ন প্রাণ প্রকৃতিতে সমৃদ্ধ এই এলাকা। স্থানীয়রা বলছেন, গত দুই বছরে গজনী এলাকায় পাহাড় বিধ্বংসী তৎপরতা বহুগুণ বেড়েছে। কোথাও টিলার মাটি কেটে, কোথাও নদীর তীর গভীর গর্ত করে বের করা হচ্ছে বালু, কোথাও পাহাড়ি ঝর্ণা ও ছড়া খুঁড়ে তুলে নেওয়া হচ্ছে পাথর। পাশাপাশি শাল, হরীতকী, বহেরা ও মাক্রার মতো মূল্যবান গাছও কর্তন করা হয়। গজনী ফরেস্ট বিটের আওতাধীন গজনী, ছোট গজনী বাকাকুড়া, গান্ধিগাঁও, দরবেশতলা, হালচাটি, মাটিটিলা, বনরানী রেস্ট হাউস, মঙ্গল ঝর্ণা, কালঘো...