বর্ষায় পায়ের যত্ন
বর্ষাকাল মানে একটানা, কখনও আবার থেমে থেমে বৃষ্টি। এতে জলমগ্ন হয়ে পড়ে শহরের অলিগলি। ভেজা রাস্তা, কাদা, জমে থাকা পানি আর স্যাঁতসেঁতে পরিবেশের মধ্য দিয়েই প্রতিদিন বের হতে হয় কাজে। এ মৌসুমে শরীরের অন্য অংশের তুলনায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে পা। দীর্ঘ সময় ভেজা জুতা পরে থাকা, কাদাপানি মাড়িয়ে চলাফেরা কিংবা পা ঠিকভাবে পরিষ্কার না করলে ছত্রাকজনিত সংক্রমণ দেখা দিতে পারে। কারও কারও আবার চুলকানি, পায়ে দুর্গন্ধ, র‍্যাশ এমনকি নখের সমস্যাও দেখা দেয়। তাই বর্ষাকালে পায়ের যত্ন নেওয়া খুবই জরুরি। কিন্তু প্রতিবার পার্লারে গিয়ে পেডিকিউর করা সম্ভব নয়। তাই বর্ষায় পা সুস্থ রাখতে বাড়িতেই একটু বাড়তি যত্ন নিতে পারেন...