নতুন ‘মালয়েশিয়া চক্র’ যেন না হয়
সরকারি পরিসংখ্যান থেকেই জানা যাচ্ছে, দেশে প্রতিবছর ২২-২৩ লাখ নতুন তরুণ শ্রমবাজারে যুক্ত হচ্ছেন। এর মধ্যে ১২-১৩ লাখ তরুণের কর্মসংস্থান দেশে হলেও বাকি ৮-৯ লাখ তরুণকে বিদেশের শ্রমবাজারে নিজেদের কর্মসংস্থান খুঁজে নিতে হয়।