জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চায় মহিলা পরিষদ
বরিশালে মানবাধিকারকর্মী নাদিমা মোহাম্মদী খানের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। মহিলা পরিষদের এক বিবৃতিতে বলা হয়, গত ১৮ জুলাই বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শনিবার রাতে নাদিমা মোহাম্মদী খান ও তার চাচাতো বোন বরিশালে নিজ বাসভবনে গেলে, সেখানে কয়েকজন যুবককে বাড়ির ভেতরে আবর্জনা ফেলে রাখা এবং মাদক সেবন ও মাদক কারবারে জড়িত থাকার বিষয়টি দেখতে পান। এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে...