চার দিনে ভাঙনে বিলীন ৮ বসতঘর
রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে তিস্তা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। গত চার দিনে নদীতে বিলীন হয়েছে আটটি বসতবাড়ি ও প্রায় ৫০ বিঘা আবাদি জমি। পানি কমতে শুরু করলেও তীব্র স্রোতের কারণে ভাঙন বেড়ে যাওয়ায় নদীতীরবর্তী শতাধিক পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা যায়, তিস্তার তীব্র স্রোতে নদীতীরের মাটি ধসে পড়ছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে। অনেক বাড়ির আঙিনা ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে। কোথাও ভাঙন বসতঘরের একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। শেষ সম্বল রক্ষায় কেউ ঘরের টিন খুলে নিচ্ছেন, কেউ ইট-কাঠ ও প্রয়োজনীয় মালাপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। অনেক...