যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, তারা দেশের শিক্ষা-সংস্কৃতি চাননি: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, তারা দেশের শিক্ষা চাননি, সংস্কৃতি চাননি। গতকাল শুক্রবার সকালে প্রখ্যাত সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দির পদমদী গ্রামে মীরের সমাধিস্থলে বাংলা একাডেমি আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলা সাহিত্যের জাগরণের যুগে মীর মশাররফ হোসেন বিখ্যাত একজন ঔপন্যাসিক ছিলেন, নাট্যকার ছিলেন, ছড়াকার ছিলেন, সাংবাদিক ছিলেন। তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। এ সময় তিনি আরও বলেন, আমাদের মন্ত্রণালয় এবং বাংলা একাডেমির তরফ থেকে প্রতিবছর...