শিল্পে অসন্তোষ নয়, আলোচনায় সমাধান খোঁজার আহ্বান
কোনো অজুহাতেই যেন পোশাকশিল্পে শ্রম অসন্তোষ সৃষ্টি না হয়। এই ব্যাপারে শ্রমিক, মালিক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। রাজনৈতিক ও ব্যাবসায়িক উস্কানিতে পা না দিয়ে কর্মস্থলে ফিরতে শ্রমিকদের পরামর্শ দিয়েছেন তারা। পাশাপাশি ‘কাজ নেই, তো মজুরি নেই’ শ্রম আইনের সংশ্লিষ্ট ১৩/১ ধারায় কারখানা বন্ধ রাখতে মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। ন্যূনতম মজুরির দাবির প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পোশাক শ্রমিক সংগঠনগুলোর যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক শ্রমিক ইউনিয়নের বাংলাদেশ কাউন...