ঢাকার চারপাশের নদীতে দূষণের ৪২৬ স্পট চিহ্নিত: নৌপরিবহন মন্ত্রী
ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীতে দূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্পট চিহ্নিত করা হয়েছে। এসব উৎস দিয়ে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে প্রবেশ করছে। দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য প্রবেশ বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নদীর সীমানা সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ ও ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার কার্যক্রমও চলমান রয়েছে। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে তুরাগ নদীর তীরভূমির ওয়াকওয়েতে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান’ অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এসব কথা জানান। তিনি বলেন, দখল ও দূষণমুক্ত করার...