দালানের আশায় ঘর ভেঙে অন্যের বারান্দায় মুক্তিযোদ্ধারা
কুষ্টিয়ার কুমারখালীতে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ ‘বীরনিবাস’ নির্মাণের কাজ দুই বছরেও শেষ হয়নি। দুই মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা ও দীর্ঘসূত্রতায় ছয় বীর মুক্তিযোদ্ধার ভাগ্যে পাকা ঘরে ওঠার স্বপ্ন অধরাই রয়ে গেছে। বাধ্য হয়ে কেউ ধারদেনা করে নিজ উদ্যোগে ঘর তুলেছেন, আবার কেউ বয়সের শেষ প্রান্তে এসে অন্যের ঘরের বারান্দায় মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প-৩’-এর আওতায় কুমারখালীতে ছয়জন বীর মুক্তিযোদ্ধার জন্য ছয়টি বীর...