ডালে ডালে ফিরছে বাবুই পরিবেশ নিয়ে আশাবাদ
মেঠো সড়কের পাশে সারি সারি তালগাছ। এসব তালগাছে ঝুলছে বাবুই পাখির বাসা। একসময় এটি ছিল গ্রামবাংলার চিরচেনা দৃশ্য। পরিবেশ-জলবায়ুর পরিবর্তন, তালগাছ কমতে থাকা ও কৃষিজমিতে কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে সেই দৃশ্য ধীরে ধীরে চলে যায় মানুষের নজরের আড়ালে। সম্প্রতি ভিন্ন চিত্র দেখা গেছে দিনাজপুরের হাকিমপুরে। উপজেলার বিভিন্ন এলাকার তালগাছে বাসা বাঁধছে বাবুই। এতে স্থানীয় লোকজনের মধ্যে দেখা দিয়েছে আনন্দ; পরিবেশ নিয়ে তৈরি হয়েছে নতুন আশাবাদ। সম্প্রতি উপজেলার খট্টামাধবপাড়া, বোয়ালদাড় ও আলীহাট ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দুই শতাধিক তালগাছে বাবুই পাখির বাসা নজরে আসে। কোনো গাছে ১০টি, কোনো গাছে ২০টিরও বেশি বাসা দেখা গ...