ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত, নিরাপদে পাইলট
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫বি স্টিলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগেই পাইলট বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসে। মার্কিন মেরিন কোরের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পাইলট চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি শঙ্কামুক্ত। শুক্রবার সান ডিয়েগোর মিরামার বিমানঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, খোলা মাঠে পড়ে থাকা যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে। ঘটনাস্থলে সামরিক বাহিনী, ফায়ার সার্ভিসের একাধিক যান ও উদ্ধারকর্মীরা কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে রাসায়নিক অগ্নিনির্বাপক পদার্থ ছিটানোর পাশাপাশি পানিও ব্যবহার করা...