তানোরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
রাজশাহীর তানোর উপজেলায় বাড়ির পাশের পুকুরে পড়ে মো. শোয়াইব (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মোহর ঘোড়াডুবি বটতলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শোয়াইব ওই এলাকার রাকিব হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে হামাগুড়ি দিয়ে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশের মসজিদ ও মক্তবসংলগ্ন একটি পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও...