যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছে ভিসা বন্ড, ৫০ দেশের নাগরিকদের দিতে হতে পারে ২০ হাজার ডলার
যুক্তরাষ্ট্রে ভিসা পেতে নতুন বাধার মুখে পড়তে পারেন কয়েক ডজন দেশের নাগরিক। ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর নির্ধারিত সময়ের বেশি অবস্থান (ওভারস্টে) ঠেকাতে ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়মে প্রায় ৫০টি দেশের নাগরিকদের বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ভিসার আবেদন করার সময় সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হতে পারে। এসব দেশের বেশির ভাগই আফ্রিকার। শুক্রবার প্রকাশিত ফেডারেল নোটিশে বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে ভিসা দেওয়ার শর্ত হিসেবে আবেদনকারীদের কাছ থেকে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড নিতে...