‘আপত্তিকর’ কথোপকথনের স্ক্রিনশট ফাঁস, ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখার যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার রাতে জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজিদ আহমেদ মোল্লাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেন শাবি শাখা ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরার। অব্যাহত...