অফিস করেন না শিক্ষা কর্মকর্তা, ঢাকায় গিয়ে নিতে হয় স্বাক্ষর
সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন যোগদানের পর থেকেই অফিস করেন না বলে অভিযোগ রয়েছে। ২০২৩ সালের ৬ জুন মাসে সাটুরিয়ায় যোগদান করেন তিনি। এরপর থেকেই অসুস্থতার কথা বলে অফিস করেন না বলে জানা গেছে। মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অভিযোগ, শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন অফিস না করায় বিদ্যালয়ের সব ধরনের সরকারি আদেশ-নির্দেশ সময়মতো জানতে পারছেন না তারা। ফলে বিদ্যালয়ের কাজকর্মে ব্যাঘাত ঘটছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে, ফকির জাকির হোসেন ২০২৩ সালের ৬ জুন সাটুরিয়া উপজেলায় শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে অফিসে আ...