আবারও চালু হলো ভারত ও চীনের সীমান্ত বাণিজ্য
দীর্ঘ ৬ বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো ভারত ও চীনের মধ্যে সীমান্ত বাণিজ্য। পূর্ব সিকিমের নাথুলা পাস, উত্তরাখণ্ডের লিপুলেখ পাস ও শিপকি লা পাশ হয়ে হয়ে ভারত চীনের ঐতিহাসিক তিন সিল্ক রুট আজ শনিবার থেকে খুলে দেওয়া হল। ২০০০ সালে কোভিড-১৯ মহামারি এবং সীমান্ত উত্তেজনার কারণে দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় বন্ধ ছিল ভারত চীনের সরাসরি সীমান্ত বাণিজ্য। দুই দেশের সম্মতি অনুযায়ী মে থেকে নভেম্বর মাস পর্যন্ত মোট ৬ মাস এই বাণিজ্য চালু থাকবে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই বাণিজ্য করা যাবে। আগে নির্দিষ্ট করে রাখা ৩৬টি পণ্যের ওপর ভিত্তি করেই এই কেনাবেচা চলবে। চুক্তি অনুযায়ী- ভারত থেকে হস্তশিল্প, তাঁত...